সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে এগোবে পররাষ্ট্রনীতি, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়: পররাষ্ট্রমন্ত্রী

    ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে এগোবে পররাষ্ট্রনীতি, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়: পররাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখবে এবং অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না, এমন অবস্থান পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

    সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

    মন্ত্রী জানান, বিদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু হয়েছে। সেখানে সরকারের বৈদেশিক নীতির মূল কাঠামো তুলে ধরা হয়েছে। “আমাদের মূলনীতি হচ্ছে—বাংলাদেশ ফার্স্ট। সবার উপরে থাকবে বাংলাদেশের স্বার্থ,” বলেন তিনি।

    তিনি আরও বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি পারস্পরিক সম্মান, জাতীয় মর্যাদা এবং পারস্পরিক লাভের ভিত্তিতে পরিচালিত হবে। “আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব, পাশাপাশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব,” যোগ করেন তিনি।

    পররাষ্ট্রমন্ত্রী জানান, ইতোমধ্যে সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক হয়েছে। এসব বৈঠকে সংশ্লিষ্ট দেশগুলো বাংলাদেশের নতুন সরকারের প্রতি আস্থা ও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বলে উল্লেখ করেন তিনি।

    তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে আরও গভীর ও কার্যকর সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে। ভবিষ্যতে নির্দিষ্ট বিষয়ভিত্তিক আলোচনা আরও বিস্তৃত আকারে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন