সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • স্বরাষ্ট্রমন্ত্রী

    পুলিশের কাজে বাধা দিলেই তাৎক্ষণিক ব্যবস্থা

    পুলিশের কাজে বাধা দিলেই তাৎক্ষণিক ব্যবস্থা
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পুলিশ প্রশাসনের কাজে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ সহ্য করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীকে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে দিতে হবে এবং তাদের কাজে বাধা সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

    সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

    স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই তাদের কার্যক্রমে বেআইনি প্রভাব বা চাপ প্রয়োগের সুযোগ নেই।

    তিনি আরও বলেন, সরকারের অবস্থান স্পষ্ট—আইন সবার জন্য সমান। কেউ যদি ব্যক্তিগত, রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্যে পুলিশের কাজে হস্তক্ষেপের চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের আস্থা ধরে রাখতে পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বানও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ যদি পুলিশের কাজে অবৈধভাবে বাধা বা হস্তক্ষেপ করে তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক হোক কিংবা সামাজিক হোক, কেউ পুলিশের বৈধ কাজে বাধা দিতে পারবে না। পুলিশের কার্যক্রমও দেখা হবে যেন জনভোগান্তি না হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন