সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ঢাকা দক্ষিণ সিটিতে আসিফ, উত্তরে আদীব মেয়র পদে লড়বেন

    ঢাকা দক্ষিণ সিটিতে আসিফ, উত্তরে আদীব মেয়র পদে লড়বেন
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী দিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য প্রার্থী হিসেবে দুই নেতার নাম আলোচনায় রয়েছে।

    দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব মেয়র পদে মনোনয়নের দৌড়ে এগিয়ে আছেন বলে জানা গেছে।

    দলীয় নেতারা জানিয়েছেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। রাজধানীর উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং সুশাসন প্রতিষ্ঠাকে সামনে রেখে প্রার্থী চূড়ান্ত করা হবে।

    শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে বলে দলীয় সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

    এ ক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এ আরিফুল ইসলাম আদীব নির্বাচন করবেন বলে জানা গেছে।

    এনসিপি সূত্রে জানা যায়, প্রাথমিক বাছাইয়ে এই দুইজনকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ভাবা হচ্ছে।

    আসিফ মাহমুদের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এনসিপি থেকে মেয়র পদে লড়বেন আসিফ মাহমুদ। 

    অন্যদিকে, নিজের প্রার্থিতার বিষয়ে নিশ্চিত করে আরিফুল ইসলাম আদীব জানিয়েছেন, ‘দলের প্রাথমিক আলোচনায় দুই সিটি কর্পোরেশনে আমি এবং আসিফ মাহমুদ প্রাথমিক আলোচনায় আছি। চূড়ান্ত সিদ্ধান্ত দলের পক্ষ থেকে পরবর্তীতে জানানো হবে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন