শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

লক্ষ্মীপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

লক্ষ্মীপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লক্ষ্মীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১,২৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) জেলা কার্যালয়, লক্ষ্মীপুরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিনের দিকনির্দেশনায় পরিদর্শক এস.এম. আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে চন্দ্রগঞ্জ থানা এলাকার মান্দারী বাজারে নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কের দক্ষিণ পাশে শাহাদাত স্টোরের সামনে ফুটপাত থেকে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১,২৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ স্বপন আলী খাঁ (৪০)। পিতা: মোঃ শুকুর আলী খাঁ,মাতা: মোসাঃ ছমিরন নেছা, গ্রাম: চর আলী হাসান, ২০ নং চর রমনী মোহন ইউপি,থানা: লক্ষ্মীপুর সদর, জেলা: লক্ষ্মীপুর।

জব্দকৃত আলামত:ইয়াবা ট্যাবলেট ১,২৮০ পিস, বাটন সেট ২টি।

এ ঘটনায় পরিদর্শক এস.এম. আলম খান বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

ডিএনসি জানিয়েছে, জনস্বার্থে জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন