বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ চার দিনের জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানকে হারিয়ে আর্চারিতে বাংলাদেশের সোনা জয় হাসিনার ফেরার গুঞ্জন ছড়ানোর পেছনে ‘ইকো চেম্বার’: তথ্য উপদেষ্টা মান্নার গাড়িতে আগুনের মামলায় পরিবারের ম্যানেজারের জামিন কাতারের শান্তিপ্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, নতুন হামলার শঙ্কা দুই মাসে ওয়াসার কাজে অগ্রগতি না হলে প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নবম পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণে নতুন নিয়ম
  • জনগণের রায় মেনে গণভোট বাস্তবায়নের আহ্বান মুজিবুর রহমানের

    জনগণের রায় মেনে গণভোট বাস্তবায়নের আহ্বান মুজিবুর রহমানের
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গণভোটের সিদ্ধান্তকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, গণভোটের ফলাফল মেনে নিতে হবে, অন্যথায় জনগণ সরকারকে মানবে না।

    এক বক্তব্যে তিনি উল্লেখ করেন, রাষ্ট্র পরিচালনায় জনগণের মতামতই চূড়ান্ত। গণভোটের মাধ্যমে জনগণ যে সিদ্ধান্ত দেবে, তা উপেক্ষা করা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী হবে। জনগণের রায়কে অগ্রাহ্য করলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

    মুজিবুর রহমান বলেন, গণতন্ত্রে জনগণই শক্তির উৎস। তাই জনগণের মতামতকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত টেকসই হতে পারে না। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান।

    তিনি আরও বলেন, দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে হলে গণভোটের ফল মেনে নেওয়ার বিকল্প নেই।

    প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে না ফেলে জনগণের রায় মেনে নিয়ে গণভোটকে বাস্তবায়ন করুন।

    শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে আইডিইবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ জামায়াতের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

    তিনি আরও বলেন, আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাইলে অতীত ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ভুল ইতিহাস সংশোধন করে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন