বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, নতুন রোগী ১,৩১৫ কর্মসংস্থান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-মালদ্বীপ ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ চার দিনের জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানকে হারিয়ে আর্চারিতে বাংলাদেশের সোনা জয় হাসিনার ফেরার গুঞ্জন ছড়ানোর পেছনে ‘ইকো চেম্বার’: তথ্য উপদেষ্টা মান্নার গাড়িতে আগুনের মামলায় পরিবারের ম্যানেজারের জামিন কাতারের শান্তিপ্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, নতুন হামলার শঙ্কা দুই মাসে ওয়াসার কাজে অগ্রগতি না হলে প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নবম পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণে নতুন নিয়ম
  • ফ্যামিলি কার্ড কর্মপরিকল্পনা নিয়ে আজ প্রধানমন্ত্রীর বৈঠক

    ফ্যামিলি কার্ড কর্মপরিকল্পনা নিয়ে আজ প্রধানমন্ত্রীর বৈঠক
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ তিনি ফ্যামিলি কার্ড বিতরণের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক করবেন।

    বৈঠকটি বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১:৩০ মিনিটে মন্ত্রিপরিষদ ভবনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে সকাল ৯টার পর প্রধানমন্ত্রী সচিবালয়ে গিয়ে তার দপ্তরে উপস্থিত হন।

    বৈঠকের মাধ্যমে নতুন মন্ত্রিসভার প্রশাসনিক কার্যক্রম ও ফ্যামিলি কার্ড প্রকল্পের বাস্তবায়ন সংক্রান্ত বিষয়গুলো নির্ধারণ করা হবে।

    জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং যমুনার মেরামতের কাজ শেষ না হওয়ায় কয়েকদিন সচিবালয়ে নতুন প্রধানমন্ত্রী অফিস করবেন।

    এরপর দুপুর ২টায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং নদী, খাল খনন, জলাধার পুনরুদ্ধারে আন্তঃমন্ত্রণালয় সভা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন