মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন (স্বাধীনতা) হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, বোয়ালখালী থানার পরিদর্শক জুয়েল রানা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা কামরুল হোসাইন, উপজেলা খাদ্য পরিদর্শক ওমর ফারুক, মোমেন খাঁন, সোনিয়া শফি, হারুন অর রশীদ, আবুল বাশার, আরিফ উল্লাহ, সুলতানা আনজুমা, সঞ্চিতা পাল, অলক চাকমা, তৌফিকুল ইসলাম, বোয়ালখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী এবং শাহা আলম বাবলু।

এছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, স্কুল-কলেজ ও মাদ্রাসার প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় রাষ্ট্রীয় কর্মসূচি অনুযায়ী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন দপ্তর তাদের প্রস্তুতি ও করণীয় তুলে ধরেন এবং সুষ্ঠুভাবে কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন