মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

লক্ষ্মীপুরে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি পানি সম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি পানি সম্পদ মন্ত্রী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লক্ষ্মীপুরের গর্ব, বিশিষ্ট রাজনীতিবিদ ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি পানি সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় জেলাজুড়ে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

রাজনৈতিক সহকর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের সাধারণ মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ত নেতৃত্বের কারণে এ্যানিকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। পানি সম্পদ মন্ত্রণালয় দেশের নদীভাঙন রোধ, বন্যা নিয়ন্ত্রণ, সেচব্যবস্থা উন্নয়ন এবং জলসম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 

এ প্রেক্ষাপটে তার নেতৃত্বে খাল-নদী পুনঃখনন, বাঁধ সংস্কার এবং উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়ন আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ, দোয়া মাহফিল ও আনন্দ মিছিলের আয়োজন করা হয়। স্থানীয় নেতৃবৃন্দ বলেন, “এ্যানির নেতৃত্বে লক্ষ্মীপুরসহ দেশের উপকূলীয় অঞ্চলের পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।”

নবনিযুক্ত মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি তার প্রতিক্রিয়ায় বলেন, প্রধানমন্ত্রী ও দলীয় নেতৃত্বের প্রতি তিনি কৃতজ্ঞ। দেশের জনগণের কল্যাণে, বিশেষ করে পানি সম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

জেলার সচেতন মহল মনে করছে, এ্যানির এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং লক্ষ্মীপুরবাসীর জন্যও গৌরবের বিষয়। তার মন্ত্রণালয়ের সফল কর্মকাণ্ড দেশের উন্নয়নকে আরও বেগবান করবে—এমনটাই প্রত্যাশা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন