সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • রাজনগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    রাজনগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের রাজনগরের টেংরা ইউনিয়নের ইলাশপুর গ্রামের সুভাষ রবিদাস (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    সোমবার (১৬ই ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে যেকোনো এক সময় তিনি নিজ বসতবাড়ির উত্তর পার্শ্বে শ্মশানঘাটসংলগ্ন একটি গাছের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    বিকেল ৪টার দিকে নিহতের বাবা নারায়ণ রবিদাস এ দৃশ্য দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

    ঘটনাস্থলে রাজনগর থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া ও এসআই প্রদ্যুৎ রায় উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

    নিহতের পরিবার সূত্রের বরাতে জানা গেছে, সুভাষ রবিদাস দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

    এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন