মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ক্ষমা চেয়ে স্ট্যাটাস, লক্ষ্মীপুরে বিএনপি নেতার আত্মহত্যা

ক্ষমা চেয়ে স্ট্যাটাস, লক্ষ্মীপুরে বিএনপি নেতার আত্মহত্যা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতা ইউসুফ আলী বুলু রাড়ী (৫২) ফেসবুকে ক্ষমা চেয়ে স্ট্যাটাস দেওয়ার পর আত্মহত্যা করেছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক ও ব্যক্তিগত হতাশার কারণে তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছিলেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ইউসুফ তার ফেসবুকে স্ট্যাটাসে লিখেন, ‘যদি ভুলবশত কারো সঙ্গে অন্যায়-অবিচার করে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন’।

ইউসুফ উত্তর চরবংশী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। পারিবারিক হতাশা থেকে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতের যেকোনো সময় তিনি আত্মহত্যা করেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ব্যক্তিগত ঘটনা নিয়ে ইউসুফের সঙ্গে পরিবারের টানাপড়েন শুরু হয়। এ নিয়ে পারিবারিকভাবে সালিশি বৈঠকও হয়। এর জের ধরে হতাশা থেকে ইউসুফ আত্মহত্যা করেছেন।
 
উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার বলেন, কয়েকদিন ধরে ইউসুফ সবার সঙ্গে অসংলগ্ন আচরণ করে আসছিল। গত রাতে একটি ছুরি নিয়ে পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে দেয়। পরে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঘটনাটি ঘটায়।

হাজীমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) মমিনুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন