সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • সংসদে নতুন অধ্যায়, শপথ নিতে নাহিদ-আখতার-হাসনাত

    সংসদে নতুন অধ্যায়, শপথ নিতে নাহিদ-আখতার-হাসনাত
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংসদ সদস্য হিসেবে শপথ নিতে জাতীয় সংসদ ভবনে প্রবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। মঙ্গলবার সকালে তারা সংসদের ভিআইপি গেট দিয়ে প্রবেশ করেন।

    শপথ নিতে যাওয়া নেতাদের মধ্যে রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

    দলীয় সূত্র জানায়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী তারা শপথ অনুষ্ঠানে অংশ নেবেন। জাতীয় সংসদে তাদের উপস্থিতি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

    সকাল ১১টা ২৬ মিনিটে একটি কালো গাড়িতে করে নাহিদ এবং হাসনাত একসঙ্গে সংসদের প্রবেশ করেন। এর ঠিক ১৯ মিনিট পর ১১টা ৪৫ মিনিটে লাল একটি প্রাইভেটকারে করেন প্রবেশ আখতার হোসেন।

    জুলাই গণ-অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া তরুণদের রাজনৈতিক দল এনসিপি জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরীক হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ছয়টি আসন লাভ করে। দলটির বিজয়ী প্রার্থী নাহিদ ঢাকা-১১ আসনে, আখতার হোসেন রংপুর-৪ এবং হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ আসনে বিজয়ী হয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন