মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

এরশাদ উল্লাহর পক্ষে তাঁর পুত্র ইমাদ এরশাদের সৌজন্য সাক্ষাৎ

এরশাদ উল্লাহর পক্ষে তাঁর পুত্র ইমাদ এরশাদের সৌজন্য সাক্ষাৎ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৮ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ বিজয়ী হওয়ার পরদিন তাঁর পুত্র ইমাদ এরশাদ উল্লাহ কধুরখীল মারজিন বিহারের অধ্যক্ষ, ভদন্ত দীপানন্দ মহাস্থবির মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি বিজয় উপলক্ষে মিষ্টি ও ফুল নিয়ে এসে শুভেচ্ছা ও প্রণাম জ্ঞাপন করেন।

এসময় ভদন্ত দীপানন্দ মহাস্থবির নবনির্বাচিত সংসদ সদস্যের সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য ও দেশের কল্যাণ কামনা করেন। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকুক—এই আশীর্বাদ প্রদান করেন।

এ উপলক্ষে এরশাদ উল্লাহর পক্ষে তাঁর পুত্র ইমাদ এরশাদ উল্লাহকে গোল্ড মেডেল প্রদান করে সম্মাননা জানানো হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উদ্বোধনী বক্তব্য প্রদান করেন লায়ন সোহেল বড়ুয়া। উপস্থিত ছিলেন কধুরখীল মারজিন বিহার পরিচালনা কমিটির সহ-সভাপতি বাবু অমল বড়ুয়া, বোয়ালখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মোরশেদ আলম এবং বোয়ালখালী পৌরসভা যুব দলে ২নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জানি আলমসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তব্য প্রদানকালে ইমাদ এরশাদ উল্লাহ বলেন, “জনগণের বিপুল ভোটে আমার বাবা প্রথমবার নির্বাচিত হয়েছেন। আমি তাঁর পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের ভালোবাসা, সমর্থন ও দোয়ার ফলেই এই বিজয় সম্ভব হয়েছে। আমি কথা দিচ্ছি, আমার পরিবার বোয়ালখালীসহ চট্টগ্রাম–৮ আসনের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করে যাবে। উন্নয়ন, শান্তি ও সম্প্রীতির ধারা অব্যাহত রাখতে আমরা সর্বদা আপনাদের পাশে থাকবো। এসময় আবারও সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলের আশীর্বাদ ও দোয়া কামনা করেন ইমাদ এরশাদ উল্লাহ।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন