সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • চাকরি ফিরে পেলেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা

    চাকরি ফিরে পেলেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিদায়ী অন্তর্বর্তী সরকার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) পরিচালিত পল্লী বিদ্যুৎ সমিতির (পিবিএস) বরখাস্ত হওয়া ৪৬ জন কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহাল করেছে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনিক পর্যালোচনার ভিত্তিতে তাদের পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে দীর্ঘদিন ধরে চাকরিচ্যুত থাকা এসব কর্মকর্তা-কর্মচারী আবারও নিজ নিজ দায়িত্বে ফিরতে পারবেন।

    পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম গ্রামীণ বিদ্যুৎ সরবরাহ ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংশ্লিষ্টরা মনে করছেন, পুনর্বহালের এ সিদ্ধান্তে প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে এবং বিদ্যুৎ সেবায় স্থিতিশীলতা বজায় থাকবে।

    তবে বরখাস্ত ও পুনর্বহালের পেছনের নির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।

    সম্প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ২০২৪ সালে সংস্কার দাবি ও বৈষম্যমূলক নিয়ম বাতিলের দাবিতে আন্দোলনের কারণে বরখাস্ত হওয়া কর্মীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ বিভাগ গত ১০ ফেব্রুয়ারি তাদের চাকরিতে পুনর্বহালের আদেশ জারি করে। পুনর্বহালের আদেশে স্বাক্ষরকারী উপসচিব মোহাম্মদ আনোয়ার হোসেন বরখাস্ত হওয়া কর্মীদের আবেদন বিবেচনায় নিয়ে জ্বালানি উপদেষ্টা বিআরইবিতে পূর্বের পদে তাদের পুনর্বহালের নির্দেশ দিয়েছেন।

    তিনি আরও বলেন, পুনর্বহাল আদেশ কার্যকর করার জন্য মন্ত্রণালয় বিআরইবি চেয়ারম্যানকে চিঠি পাঠিয়েছে।
    আবেদনকারীরা তাদের চিঠিতে উল্লেখ করেন, পল্লী বিদ্যুৎ খাতে সংস্কার, পেশাগত বৈষম্য দূরীকরণ এবং অভিন্ন সার্ভিস কোড প্রবর্তনের দাবিতে তারা ২০২৪ সালের জানুয়ারি থেকে আন্দোলন শুরু করেছিলেন।

    তারা জানান, আন্দোলনের সময় অবস্থান কর্মসূচি ও কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়, যার ফলে বিভিন্ন আদেশে তাদের বরখাস্ত করা হয় এবং চুক্তি বাতিল করা হয়। মানবিক কারণে কর্মচারীরা পুনর্বহালের আবেদন করেছিলেন। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন