শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা সচিব পরিচয়ে ফাঁদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মামদানিকে ‘হামাসের বন্ধু’ বলায় নেতানিয়াহুর সমালোচনায় ইহুদি নেতারা তুরস্ককে হারিয়ে জিদানের কোচিং অভিষেক রাঙাল ফ্রান্স ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত তানভীরের নির্যাতনের অভিযোগ ‘ভিত্তিহীন’, বলছে বগুড়া কারা কর্তৃপক্ষ নাগোয়ায় বৃষ্টির বাধা, শান্ত-লিটনদের অনুশীলন স্থগিত অপ্রতিম হত্যার পর অজ্ঞাত নম্বর থেকে বাবা-মাকে হুমকি, জিডি
  • চট্টগ্রাম ৮ আসনের বিজয়ী ও পরাজয়ী দুই প্রার্থীর শুভেচ্ছা বিনিময়

    চট্টগ্রাম ৮ আসনের বিজয়ী ও পরাজয়ী দুই প্রার্থীর শুভেচ্ছা বিনিময়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম-৮ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. মো. আবু নাছেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অত্র আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব এরশাদ উল্লাহ।

    শনিবার (১৪ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় ডা. মো. আবু নাছের এর নাসিরাবাদ হাউজিং সোসাইটিস্থ বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    সাক্ষাৎকালে উভয় নেতা পারস্পরিক শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন এবং এলাকার গুরুত্বপূর্ণ উন্নয়ন ইস্যু ও পারস্পরিক সহাবস্থান বজায় রাখা নিয়ে আলোচনা করেন।

    সাক্ষাৎকালে শেষে উভয় নেতা বলেন, 'জনগণের দীর্ঘদিনের প্রত্যাশিত কালুরঘাট সেতুর দ্রুত বাস্তবায়ন, যুবসমাজের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে একসঙ্গে কাজ করা হবে।'

    এসময় জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পারস্পরিক সহযোগিতা-সহাবস্থান ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করা অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন