শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা সচিব পরিচয়ে ফাঁদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মামদানিকে ‘হামাসের বন্ধু’ বলায় নেতানিয়াহুর সমালোচনায় ইহুদি নেতারা তুরস্ককে হারিয়ে জিদানের কোচিং অভিষেক রাঙাল ফ্রান্স ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত তানভীরের নির্যাতনের অভিযোগ ‘ভিত্তিহীন’, বলছে বগুড়া কারা কর্তৃপক্ষ নাগোয়ায় বৃষ্টির বাধা, শান্ত-লিটনদের অনুশীলন স্থগিত অপ্রতিম হত্যার পর অজ্ঞাত নম্বর থেকে বাবা-মাকে হুমকি, জিডি
  • রাউজানে ঝোপ থেকে পাইপগান ও গুলি উদ্ধার

    রাউজানে ঝোপ থেকে পাইপগান ও গুলি উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের রাউজান উপজেলায় অভিযান চালিয়ে ঝোপের আড়াল থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭। তবে অভিযানের সময় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    র‌্যাব জানায়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একটি টহল দল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রহমতপাড়ায় অভিযান চালায়। সেখানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যান।

    পরে ব্যাগটি তল্লাশি করে একটি দেশীয় তৈরি পাইপগান, চারটি শটগানের কার্তুজ, দুটি পিস্তলের কার্তুজ ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়।

    র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে অনুসন্ধান চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন