মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

মোস্তাক আহমদ খানকে শুভেচ্ছা জানিয়েছেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী 

মোস্তাক আহমদ খানকে শুভেচ্ছা জানিয়েছেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী 
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী'র পক্ষ থেকে জননেতা আলহাজ্ব মোস্তাক আহমদ খান'কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পূর্ব গোমদণ্ডী ৩নং ওয়ার্ডে আলহাজ্ব মোস্তাক আহমদ খান এর নিজ বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীকে আলহাজ্ব এরশাদ উল্লাহ চট্টগ্রাম ৮ আসন থেকে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক এরশাদ উল্লাহ'র পক্ষে নেতৃত্বদানকারী চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সদস্য জননেতা আলহাজ্ব মোস্তাক আহমদ খানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী'র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিল্পী, সংগঠক, কবি ও বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক বিপ্লব জলদাস।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপি নেতা এম এ কামাল উদ্দিন, বিএনপি নেতা পল্টু কান্তি বড়ুয়া, কাঙ্গাল দাস, ননী গোপাল দাস প্রমূখ।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন