শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা সচিব পরিচয়ে ফাঁদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মামদানিকে ‘হামাসের বন্ধু’ বলায় নেতানিয়াহুর সমালোচনায় ইহুদি নেতারা তুরস্ককে হারিয়ে জিদানের কোচিং অভিষেক রাঙাল ফ্রান্স ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত তানভীরের নির্যাতনের অভিযোগ ‘ভিত্তিহীন’, বলছে বগুড়া কারা কর্তৃপক্ষ নাগোয়ায় বৃষ্টির বাধা, শান্ত-লিটনদের অনুশীলন স্থগিত অপ্রতিম হত্যার পর অজ্ঞাত নম্বর থেকে বাবা-মাকে হুমকি, জিডি
  • লক্ষ্মীপুর-২ আসনের জনগণকে ধন্যবাদ জানালেন আবুল খায়ের ভূঁইয়া

    লক্ষ্মীপুর-২ আসনের জনগণকে ধন্যবাদ জানালেন আবুল খায়ের ভূঁইয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুর-২ আসনের সর্বস্তরের জনগণ ও দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওই আসনের নবনির্বাচিত প্রতিনিধি আবুল খায়ের ভূঁইয়া।

    এক শুভেচ্ছা বার্তায় তিনি জনগণকে সশ্রদ্ধ সালাম ও আসসালামু আলাইকুম জানিয়ে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন।

    তিনি বলেন, “এই জনপদ আমাকে ধোঁকা দেয়নি। শেষ পর্যন্ত আপনারাও আমাকে ছেড়ে যাননি।” এ সময় তিনি দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানান। নির্বাচনী প্রক্রিয়ায় সহযোগিতা করা নেতাকর্মী ও ভোটারদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই তার প্রধান শক্তি।

    তিনি আরও বলেন, এখন আর কথার সময় নয়—এখন সময় কাজের। “এখন থেকে শুরু হবে কাজ, কাজ আর কাজ। করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ,”—এমন অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

    নবনির্বাচিত এই প্রতিনিধি জানান, এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন