শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা সচিব পরিচয়ে ফাঁদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মামদানিকে ‘হামাসের বন্ধু’ বলায় নেতানিয়াহুর সমালোচনায় ইহুদি নেতারা তুরস্ককে হারিয়ে জিদানের কোচিং অভিষেক রাঙাল ফ্রান্স ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত তানভীরের নির্যাতনের অভিযোগ ‘ভিত্তিহীন’, বলছে বগুড়া কারা কর্তৃপক্ষ নাগোয়ায় বৃষ্টির বাধা, শান্ত-লিটনদের অনুশীলন স্থগিত অপ্রতিম হত্যার পর অজ্ঞাত নম্বর থেকে বাবা-মাকে হুমকি, জিডি
  • ফেনীতে জুলাই যোদ্ধার ওপর হামলা, বিএনপি কর্মীদের নামে মামলা

    ফেনীতে জুলাই যোদ্ধার ওপর হামলা, বিএনপি কর্মীদের নামে মামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফেনীর দাগনভুঞা উপজেলার কোরবানপুর এলাকায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে সায়েম উদ্দিন নামে আলোচিত জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে। 

    শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে তার ওপর হামলা করা হয়। সায়েম স্থানীয় মাছিমপুর এলাকার বাসিন্দা ও ফেনী আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার ফাজিল শ্রেণির শিক্ষার্থী।

    এনসিপির ফেনী-৩ আসনের মুখপাত্র আবদুল্লাহ আল জোবায়ের জানান, ‘রাত ৮টার দিকে কোরবানপুর রাস্তার মাথায় সায়েমকে একা পেয়ে পার্শ্ববর্তী স্থানে ডেকে নেন বিএনপি কর্মীরা। সেখানে পূর্ব থেকে অবস্থান নেওয়া ৪-৫ জন তাকে কিল-ঘুষি, লাথিসহ আঘাত করতে থাকেন। বেদম মারধর করে তাকে সেখানে ফেলে যান। খবর পেয়ে জোবায়ের ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হামলাকারীরা মুখ পরিচিত ও বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত বলে সায়েম জানিয়েছেন। ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।’

    ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। জেলায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত যেই হোক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দলের পক্ষ থেকে পুলিশ সুপারকে অনুরোধ করা হয়েছে।

    প্রসঙ্গত, সায়েম চব্বিশের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শহরের মহিপালে আওয়ামী সন্ত্রাসীদের প্রতিরোধে থেকে আলোচিত হন। সেদিন হামাগুড়ি দিয়ে ছাদের ওপর থেকে মুহুর্মুহু ইটপাটকেল নিক্ষেপের দৃশ্য নেট দুনিয়ায় ভাইরাল হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন