শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা সচিব পরিচয়ে ফাঁদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মামদানিকে ‘হামাসের বন্ধু’ বলায় নেতানিয়াহুর সমালোচনায় ইহুদি নেতারা তুরস্ককে হারিয়ে জিদানের কোচিং অভিষেক রাঙাল ফ্রান্স
  • প্রার্থী-প্রতীক-ভোটার সবই আছে, নেই শুধু এনসিপির কোন এজেন্ট

    প্রার্থী-প্রতীক-ভোটার সবই আছে, নেই শুধু এনসিপির কোন এজেন্ট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রার্থী-প্রতীক-ভোটার সবই আছে। কিন্তু ভোটকেন্দ্রে প্রার্থীর পক্ষে কোনো এজেন্টের উপস্থিতি ছিলোনা। দৃশ্যটি দেখা যায় চট্টগ্রাম-৮ আসনের সারোয়াতলী নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ অন্তত ১০টি কেন্দ্রে। 

    কেন্দ্রগুলোতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোন এজেন্ট উপস্থিত ছিল না বলে জানান স্থানীয় ভোটাররা।

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হলেও এনসিপি’র প্রার্থী মোহাম্মদ জোবাইরুল হাসান আরিফ'র এজেন্ট কেন্দ্রে আসেননি বলে জানান নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরীসহ দায়িত্বপ্রাপ্ত একাধিক প্রিজাইডিং অফিসার। 

    এ প্রসঙ্গে তিনি বলেন, "এনসিপি প্রার্থী মোঃ জোবাইরুল হাসান আরিফ এই কেন্দ্রে পরিদর্শনে এলে আমি উনাকে জানিয়েছি, আমি বলেছি অত্র কেন্দ্রে আপনার অন্তত একজন এজেন্ট দেয়ার দরকার ছিল। যাকে ফলাফলের একটি কপি হস্তান্তর করতে পারি"। 

    কেন্দ্র পরিদর্শনকালে দেখা যায়, নির্বাচনে অংশ নেয়া ছয়টি দলের মধ্যে বাকি পাঁচ প্রার্থীর এজেন্ট উপস্থিত ছিলেন। 

    উল্লেখ্য, কেন্দ্রেগুলোতে সকাল থেকে অন্য প্রার্থীর এজেন্টরা কেন্দ্রে আসলেও শাপলা কলি প্রতীকের কোনো এজেন্টই আসেনি। সবগুলো কেন্দ্র ও আশপাশে খোঁজ নিয়েও কোনো এজেন্ট পাইনি বলে জানান নাম প্রকাশ না-করার শর্তে একাধিক প্রিজাইডিং অফিসার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন