শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা সচিব পরিচয়ে ফাঁদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মামদানিকে ‘হামাসের বন্ধু’ বলায় নেতানিয়াহুর সমালোচনায় ইহুদি নেতারা তুরস্ককে হারিয়ে জিদানের কোচিং অভিষেক রাঙাল ফ্রান্স
  • আলিয়াবাদ কেন্দ্রে শতবর্ষী বৃদ্ধের ভোটাধিকার প্রয়োগ

    আলিয়াবাদ কেন্দ্রে শতবর্ষী বৃদ্ধের ভোটাধিকার প্রয়োগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ​ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের ২১টি ইউনিয়ন ও পৌর সদরের প্রতিটি কেন্দ্রে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

    সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে।

    ​আজ বৃহস্পতিবার সকালে নবীনগর পৌর এলাকার আলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক অনন্য দৃশ্যের অবতারণা হয়। 

    শরীরের শক্তি কমলেও নাগরিক দায়িত্ব পালনে পিছিয়ে নেই শত বছর বয়সী এক বৃদ্ধ। লাঠিতে ভর দিয়ে পরিবারের সদস্যদের সহযোগিতায় ভোটকেন্দ্রে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

    ​ভোট দেওয়ার পর সেই শতবর্ষী ভোটার তৃপ্তির হাসি হেসে বলেন, "জীবনের শেষ সময়ে এসে সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে আমি খুব খুশি।

    দেশের কল্যাণে ভোট দিতে আসাটা আমার দায়িত্ব মনে করেছি।"

    সরেজমিনে আলিয়াবাদসহ নবীনগরের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো।

    আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

    লাইনে দাঁড়ানো তরুণ ভোটারদের মাঝেও দেখা গেছে বিশেষ প্রাণচাঞ্চল্য।

    ​স্থানীয় প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উৎসবমুখর এই পরিবেশ বজায় রাখতে তারা সচেষ্ট আছেন।

    বিকেলের ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।
    ​উল্লেখ্য, এবারের নির্বাচনে সাধারণ ভোটাররা সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি 'জুলাই জাতীয় সনদ' অনুমোদনের লক্ষ্যে গণভোটেও অংশগ্রহণ করছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন