শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা সচিব পরিচয়ে ফাঁদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মামদানিকে ‘হামাসের বন্ধু’ বলায় নেতানিয়াহুর সমালোচনায় ইহুদি নেতারা তুরস্ককে হারিয়ে জিদানের কোচিং অভিষেক রাঙাল ফ্রান্স
  • লক্ষ্মীপুরে ৪৯৬ ভোটকেন্দ্রের অর্ধেক ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় কঠোর প্রস্তুতি

    লক্ষ্মীপুরে ৪৯৬ ভোটকেন্দ্রের অর্ধেক ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় কঠোর প্রস্তুতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে অতীতের নির্বাচনকে ঘিরে সহিংসতার অভিজ্ঞতা থাকায় প্রশাসন এবার বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে। জেলার মোট ৪৯৬টি ভোটকেন্দ্রের মধ্যে ২১৮টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

    প্রশাসনের তথ্যমতে, সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে লক্ষ্মীপুর-২ আসনে। এ আসনের ১৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ১১২টিই ঝুঁকিপূর্ণ তালিকায়। এছাড়া লক্ষ্মীপুর-১ আসনে ৩০টি, লক্ষ্মীপুর-৩ আসনে ৪০টি এবং লক্ষ্মীপুর-৪ আসনে ৩৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।

    জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদারে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। চারটি আসনে ভোটগ্রহণ উপলক্ষে চার দিন দায়িত্ব পালন করবেন এক হাজার ৩১৩ জন পুলিশ সদস্য, ৬০০ জন সেনাসদস্য, ১০ প্লাটুন বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রায় তিন হাজার নিরাপত্তা কর্মী।

    মেঘনা নদীবেষ্টিত উপকূলীয় এই জেলায় অতীতে নির্বাচনকেন্দ্রিক সহিংসতার ঘটনা ঘটেছিল, যার প্রভাব পড়েছিল ভোটার উপস্থিতিতে। তবে এবার সেই পরিস্থিতি বদলাতে চান সাধারণ ভোটাররা। নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা গেলে ভোটের দিন কেন্দ্রে ব্যাপক উপস্থিতি থাকবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

    ভোটারদের দাবি, নিরপেক্ষ ও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করলেই উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ সম্ভব হবে।

    এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ২১৮টি কেন্দ্রকে ‘অতি গুরুত্বপূর্ণ’ এবং ১৯৮টি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা অনিয়মের চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

    নিরাপত্তা জোরদারের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন