শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা সচিব পরিচয়ে ফাঁদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মামদানিকে ‘হামাসের বন্ধু’ বলায় নেতানিয়াহুর সমালোচনায় ইহুদি নেতারা তুরস্ককে হারিয়ে জিদানের কোচিং অভিষেক রাঙাল ফ্রান্স
  • লক্ষ্মীপুরে ভোটারদের টাকা দেয়ার অভিযোগ দাঁড়িপাল্লার প্রার্থীর

    লক্ষ্মীপুরে ভোটারদের টাকা দেয়ার অভিযোগ দাঁড়িপাল্লার প্রার্থীর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরে ভোটারদের প্রভাবিত করতে অর্থ বিতরণের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম। 

    বুধবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। ড. রেজাউল করিম দাবি করেন, চন্দ্রগঞ্জ থানাধীন রাজাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাজাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরিচালক ও ইউনিয়ন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বাড়ি বাড়ি গিয়ে প্রকাশ্যে অর্থ বিতরণ করছেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও তিনি উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে ভোট কেনার উদ্দেশ্যে অর্থ দেওয়ার দৃশ্য প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।

    এছাড়া লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের জহির কাউন্সিলর ও যুবদল নেতা তানভীর (মাজেদ)-এর বিরুদ্ধেও অর্থের বিনিময়ে ভোট নেওয়ার চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে। এছাড়া দাঁড়িপাল্লার প্রার্থী ড. রেজাউল করিম আজ রাতেও সহিংসতার আশঙ্কা প্রকাশ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন