মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম

ডিজিটাল উপনিবেশ থেকে মুক্তির জন্য পদক্ষেপ

ডিজিটাল উপনিবেশ থেকে মুক্তির জন্য পদক্ষেপ
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবন সহজ করছে—কিন্তু সেই সহজতার পিছনে লুকিয়ে আছে নজরদারি ও তথ্য সংগ্রহের এক নতুন ফাঁদ।

আজকের পৃথিবীতে আমরা আগে কখনো এত “সংযুক্ত” ছিলাম, কিন্তু তার চেয়ে অনেক বেশি “পর্যবেক্ষিত”। প্রতিদিন আমরা যা দেখি, খুঁজি, বলি, এমনকি অনুভব করি—সবই ধরা পড়ে ব্যবহার করা অ্যাপ, ব্রাউজার বা সামাজিক মাধ্যমে। এটি কেবল নজরদারি নয়; এটি আমাদের চিন্তা, পছন্দ-অপছন্দ এবং সিদ্ধান্তকে প্রভাবিত করার এক অভিনব কৌশল।

গুগল ম্যাপে পথ অনুসরণ করার সময়, শুধু মানচিত্র নয়, আমাদের চলাচলও রেকর্ড হয়। ফেসবুকে ছবি আপলোড করলে, আমাদের মুখ চিনে নেওয়া হয়, বন্ধুদের সম্পর্ক শনাক্ত হয়। এবং AI আমাদের আগ্রহ অনুযায়ী কনটেন্ট সাজিয়ে দেয়। আমরা মনে করি আমরা ‘বেছে নিচ্ছি’, আসলে আমাদের ‘বাছাই করে দেওয়া হচ্ছে’।

এই তথ্য শুধু সংরক্ষণ হয় না, বরং ভবিষ্যতও গড়ে তোলে। এমনকি ফোনে সংরক্ষিত “Baba”, “Ma”, “Wife” জাতীয় নামও কোনো যুদ্ধ বা বিপদের সময়ে ব্যবহার করা হতে পারে।

মুক্তির উপায় কী?

১. ডেটা সংযম:

  • না ভেবে যেকোনো অ্যাপকে কন্টাক্ট, লোকেশন, ফাইল এক্সেস দেওয়ার দিন শেষ।
  • Social media-তে ব্যক্তিগত ছবি, পারিবারিক সম্পর্ক, দৈনন্দিন জীবন—এগুলোকে গোপন রাখা উচিত।

২. নিজস্ব প্রযুক্তি:

  • উন্নত দেশের মতো নিজস্ব সার্চ ইঞ্জিন, ম্যাপ, সোশ্যাল মিডিয়া ছাড়া কোনো স্বাধীনতা সম্ভব নয়।
  • বিকল্প তৈরি না করলে আমরা শুধু 'ব্যবহারকারী' নই, ডিজিটাল উপনিবেশের অধিবাসী।

৩. ডিজিটাল শুদ্ধতা চর্চা:

  • সপ্তাহে অন্তত একদিন tech detox—কোনো সোশ্যাল অ্যাপ নয়, কোনো সার্চ নয়।
  • কাগজে লিখুন, মুখোমুখি কথা বলুন—এটাই আসল মানবিক যোগাযোগ।

৪. শিক্ষা ও সচেতনতা:

  • ছোটবেলা থেকে ডেটা সচেতনতা শেখাতে হবে—ঠিক যেমন আমরা শিখাই আগুনে হাত দিলে পুড়ে যায়।
  • স্কুল-কলেজে “ডিজিটাল অধিকার” নিয়ে শিক্ষা বাধ্যতামূলক হওয়া উচিত।

বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি বিশ্লেষকরা মনে করান—“If you are not paying for the product, you are the product।”
ডিজিটাল ফাঁদ থেকে মুক্তি কোনো প্রযুক্তি নয়, বরং চেতনার বিপ্লবের মাধ্যমে সম্ভব।

প্রশ্ন এখন অমোঘ: আমরা কি প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করব, নাকি প্রযুক্তি আমাদের নিয়ন্ত্রণ করবে?


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন