শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা সচিব পরিচয়ে ফাঁদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মামদানিকে ‘হামাসের বন্ধু’ বলায় নেতানিয়াহুর সমালোচনায় ইহুদি নেতারা তুরস্ককে হারিয়ে জিদানের কোচিং অভিষেক রাঙাল ফ্রান্স
  • লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের দুই কর্মীর মৃত্যু

    লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের দুই কর্মীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরে নির্বাচনী প্রচার-প্রচারণার শেষ দিনে পৃথক দুটি গণমিছিলে অংশ নিতে গিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

    মৃতরা হলেন— জামায়াতে ইসলামীর কর্মী আব্দুস সহিদ (৬০) এবং বিএনপির কর্মী ওবায়দুল হক (৪৫)। 

    আব্দুস সহিদ লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বাঞ্চানগর এলাকার বাসিন্দা। অপরদিকে ওবায়দুল হক একই এলাকার আব্দুল মুনাফের ছেলে।

    লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বিষয়টি নিশ্চিত করে জানান, আলাদা সময় দুজনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তারা মারা যান।

    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুজনই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
    প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, সোমবার বিকেলে জেলা শহরে লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রেজাউল করিমের পক্ষে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নিতে এসে অসুস্থ হয়ে পড়েন আব্দুস সহিদ। পরে তাকে দ্রুত সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    একইদিন সন্ধ্যায় একই আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়। এ মিছিলে অংশ নেওয়ার সময় বিএনপিকর্মী ওবায়দুল হক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

    জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ বলেন, “আব্দুস সহিদ মিছিলে অংশ নেওয়ার পর অসুস্থ হয়ে মারা গেছেন। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত।”

    লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন বলেন, “ওবায়দুল হক আমাদের দলের একজন নিবেদিত কর্মী। তিনি মিছিলে অংশ নেওয়ার সময় অসুস্থ হয়ে মারা যান। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি।”

    ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নির্বাচনী প্রচারের শেষ দিনে দুই রাজনৈতিক কর্মীর এমন আকস্মিক মৃত্যুতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও শোক বিরাজ করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন