রবিবার, ০৮ মার্চ ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার ১৮ মার্চ একদিনের সরকারি ছুটি ঘোষণা, চালু থাকবে জরুরি সেবা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিলল ৬ সাউন্ড গ্রেনেড ১৬ মার্চ শেষ কর্মদিবস, শুরু ঈদের ছুটি নারী-শক্তি ও সমতার প্রতীক: আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব জ্বালানি স্বস্তি: চট্টগ্রাম বন্দরে ১০ জাহাজে পৌনে ৪ লাখ টন তেল-গ্যাস আন্তর্জাতিক নারী দিবস: কমিউনিস্ট আন্দোলন থেকে বিশ্বব্যাপী মানহানির অভিযোগে নাসিরউদ্দিনের বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা আন্তর্জাতিক নারী দিবসে ৬ নারী পেলেন শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা এনআইডিতে যুক্ত হচ্ছে স্থানীয় ডাক নাম, ভোটার হওয়ার সুপারিশ বাধ্যতামূলক
  • শার্শায় ধানের শীষের ব্যানারে আগুন

    শার্শায় ধানের শীষের ব্যানারে আগুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যশোর-১ শার্শা আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচনী পোস্টার ও ব্যানারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দূর্বৃত্তদের বিরুদ্ধে। রোববার গভীর রাতে উপজেলার লক্ষণপুর ও শিকারপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

    নির্বাচনকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় উত্তেজনা বাড়ছে। বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচনী পোস্টার ও ব্যানারে রাতের অন্ধকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এমন অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা।

    জানা যায়, রোববার সকালে স্থানীয়রা বিভিন্ন স্থানে  পুড়ে যাওয়া পোস্টার ও ব্যানার দেখতে পেয়ে বিএনপির নেতাকর্মীদের খবর দেন। পরে নেতাকর্মীরা ঘটনাঘটনাস্থলে পরিদর্শন করেন। পাশাপাশি পুলিশও ঘটনা¯’ল পরিদর্শন করেছেন। এলাকার নেতাকর্মীরা দ্রত তদন্ত করে অপরাধীদের আটক ও দৃষ্টান্ত শাস্তির দাবি জানিয়েছেন।

    লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জেল হোসেন লিটন বলেন, রোববার গভীর রাতে এ ইউনিয়নে একটি অনাঙ্খিত ঘটনা ঘটেছে। আমাদের ধানের প্রার্থী নুরুজামান লিটন ভাইয়ের ৬টি ব্যানার রাতের আধারে কে বা কারা আগুনে পুড়িয়ে দিয়েছে। পরিকল্পিত ভাবে এ ইউনিয়নে অশান্ত করার জন্য, দাঙ্গা বাধানোর জন্য এ কাজ করেছে। এ ব‍্যাপারে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ করা হয়েছে। 

    এ বিষয়ে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ বলেন, বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি শিকারপুর বাজারে ধানের শীষের প্রার্থী নুরুজ্জামান লিটনের ব্যানার পুড়িয়ে ফেলেছে। বিষষয়টি থানাকে জানানো হয়েছে। 

    পুলিশের একটি দল ঘটনাস্তলে পরিদর্শন করেছেন। বিএনপির পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। সুনির্দিস্ট কারোর ব্যাপারে অভিযোগ পায়নি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা  গ্রহণ করা হবে বলে তিনি জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন