শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা সচিব পরিচয়ে ফাঁদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মামদানিকে ‘হামাসের বন্ধু’ বলায় নেতানিয়াহুর সমালোচনায় ইহুদি নেতারা
  • নিখোঁজের ৭২ ঘণ্টা পর দেড় বছরের শিশুর মরদেহ উদ্ধার

    নিখোঁজের ৭২ ঘণ্টা পর দেড় বছরের শিশুর মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের প্রায় ৭২ ঘণ্টা পর দেড় বছরের শিশু কানিজ ফাতেমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রায়পুর উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চৌধুরী বাজার এলাকার রায় বাড়ি সংলগ্ন একটি বাথরুমের ট্যাংকি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত শিশু কানিজ ফাতেমা ওই এলাকার বাসিন্দা জান্নাতুল ফেরদৌস মেরীর মেয়ে। শিশুটি গত বুধবার নিখোঁজ হলে পরিবারের পক্ষ থেকে ব্যাপক খোঁজাখুঁজির পর রায়পুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।

    এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহত শিশুর মা জান্নাতুল ফেরদৌস মেরী প্রতিবেশী তোফায়েল আহাম্মেদ (৬০), তার স্ত্রী ফিরোজা বেগম (৫০) ও মেয়ে নিশু আক্তারকে (২৫) আসামি করে রায়পুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

    পুলিশ সূত্র জানায়, মামলার পর সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের স্বীকারোক্তির ভিত্তিতেই বাড়ির পাশের বাথরুমের ট্যাংকির ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

    রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়ার পর গতকাল একজন এবং আজ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

    এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির পরিবার ন্যায়বিচারের দাবি জানিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন