মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ধানের শীষের পক্ষে খুলনা মহানগর যুবদলের গণসংযোগ

ধানের শীষের পক্ষে খুলনা মহানগর যুবদলের গণসংযোগ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুলের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে খুলনা মহানগর যুবদল।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বাদ মাগরিব নগরীর খালিশপুর লিবার্টি হল চত্বর থেকে এ গণসংযোগ কার্যক্রম শুরু হয়। খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে এবং সদস্য সচিব রবিউল ইসলাম রুবেলের পরিচালনায় আয়োজিত এ কর্মসূচিতে খুলনা মহানগর যুবদলসহ খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা যুবদলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

গণসংযোগটি খালিশপুর বিআইডিসি রোড সংলগ্ন লিবার্টি হল চত্বর থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন মার্কেটে বিস্তৃত হয়। এ সময় যুবদলের নেতৃবৃন্দ সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুলের পক্ষে ভোট প্রার্থনা করেন।

নেতৃবৃন্দ বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। আসন্ন নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধানের শীষের প্রার্থী বিজয়ী হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন