শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা সচিব পরিচয়ে ফাঁদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ
  • ফরিদগঞ্জে বিএনপি'র পথসভা অনুষ্ঠিত 

    ফরিদগঞ্জে বিএনপি'র পথসভা অনুষ্ঠিত 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী তথা ধানের শীষের সমর্থনে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে ঘোড়াশালা গ্রামে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল ইমাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও রূপসা জমিদার পরিবারের সদস্য সৈয়দ মেহেদী হাসান চৌধুরী।

    তিনি বলেন, ধানের শীষ বিএনপির প্রতীক। এটি কোন ব্যক্তির প্রতীক না। যখন যিনি দলের দায়িত্বে আসেন, তখনই তিনি এর কর্ণধার হন। বতর্মানে বিএনপির চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান ধানের শীষের কান্ডারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফরিদগঞ্জ আসনের কান্ডারি হিসেবে লায়ন মো. হারুনুর রশিদকে পাঠিয়েছেন। ফলে লায়ন হারুন আমাদের প্রতীক ধানের শীষের ধারক ও বাহক। না। মা বোনরা আপনারা সকলে প্রয়াত বেগম খালেদা জিয়াকে অনেক ভালোবাসেন। তাই তাঁর দল ও প্রতীক ধানের শীষের সম্মান রক্ষার্থে নিজেরা ধানের শীষে ভোট দিবেন এবং একেক জন ধানের শীষের বাহক হয়ে ঘরে ঘরে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করুন।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর বিএনপি দক্ষিণ এর সদস্য ইসমাইল তালুকদার খোকন বলেন, দল যদি হান্নান সাহেবকে যোগ্য মনে করতো, তাহলে তিনিই দলীয় মনোনয়ন পেতেন। আমরাও তাঁর হয়ে নির্বাচন করতাম। কিন্তু দলের কাণ্ডারি লায়ন হারুন । ফলে তাঁর জন্য আমরা ধানের শীষের হয়ে কাজ করছি। কিন্তু দলের প্রার্থী না হয়ে যিনি দলের বিপক্ষে কাজ করছেন , তার পক্ষে যারা কাজ করছেন, তারা বিএনপির কেউ না। তাদের কথায় বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই।

    ইউনিয়ন বিএনপির সাবেক নেতা মিনহাজের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা আমির হোসেন নফর মুন্সি, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্মআহ্বায়ক ফারুক খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, কেন্দ্রীয় যুবদল নেতা ভুট্টো পাঠান প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন