সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • নির্বাচন ঘিরে ঢাকার দুটি আসনে বাড়তি সতর্কতা সেনাবাহিনীর

    নির্বাচন ঘিরে ঢাকার দুটি আসনে বাড়তি সতর্কতা সেনাবাহিনীর
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার দুটি আসনকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। নির্বাচনের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি জোরদারের অংশ হিসেবে এই মূল্যায়ন করা হয়েছে।

    শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর। তিনি বলেন, ঢাকা-১৪, ঢাকা-১৬ ও ঢাকা-১৮ আসনের নিরাপত্তা পরিস্থিতি বিশেষভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

    তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যান্য সংস্থার সমন্বয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভোটগ্রহণ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়।

    নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতার চেষ্টা হলে তা কঠোরভাবে দমন করা হবে বলেও সতর্ক করেন সেনাবাহিনীর এই কর্মকর্তা।

    তিনি জানান, ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের মধ্যে ১৮ শতাংশ ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ। তবে এরমধ্যে ঢাকা-১৪ ও ১৬ আসন অধিক ঝুঁকিপূর্ণ বলে অভিহিত করেন তিনি।

    লে. কর্নেল এস এম ফুয়াদ মাসরুর বলেন, নিরাপত্তা নিশ্চিতে ভোটারদের নির্বিঘ্নে আসা যাওয়ার বিষয়ে সজাগ রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ও সাধারণ হিসেবে ভোটকেন্দ্র চিহ্নিত করে সে হিসেবেই ব্যবস্থা নেয়া হচ্ছে।

    অন্যদিকে নির্বাচনকালীন পেশাদারিত্ব বজায় রেখে নিউজ কাভার করতে সাংবাদিকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, যেকোনো বিশৃঙ্খলা বা নাশকতার তথ্য পেলে তা প্রাথমিক যাচাই না করে উসকানি দেয়া উচিত হবে না। নির্বাচনে প্রার্থীদের পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরও নিরাপত্তা দেবে সেনাবাহিনী। এছাড়া সংবাদকর্মীদের কোথাও ঝুঁকি মনে হলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধও করেন ক্যাম্প কমান্ডার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন