বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • নাটোরে নির্বাচনে ১৪ প্লাটুন বিজিবি দায়িত্বে

    নাটোরে নির্বাচনে ১৪ প্লাটুন বিজিবি দায়িত্বে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নাটোরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জেলা নির্বাচন নিরাপত্তা নিশ্চিত করতে ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গত ২৯ জানুয়ারি থেকে ‘মোবাইল’ ও ‘স্ট্রাইকিং’ ফোর্স হিসেবে বিজিবি সদস্যরা জেলার নির্বাচনী এলাকা পর্যবেক্ষণ ও দায়িত্ব পালন শুরু করেছেন।

    শনিবার (৭ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি নির্বাচনকালীন অভ্যন্তরীণ দায়িত্ব পালনের অংশ হিসেবে নাটোর জেলার ৪টি সংসদীয় আসনের ৭টি উপজেলায় বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনী এলাকায় ৭টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। যার প্রতিটিতে ২ প্লাটুন করে মোট ১৪ প্লাটুন বিজিবি সদস্য অবস্থান করছেন।

    দায়িত্ব পালনে স্বচ্ছতা ও নজরদারি বাড়াতে বিজিবি সদস্যরা আধুনিক প্রযুক্তি, বডি ওর্ন ক্যামেরা ও ড্রোনের ব্যবহার করছেন। এ ছাড়া, নির্বাচনকালীন যে কোনো জরুরি পরিস্থিতিতে মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম (আরএটি) এবং হেলিকপ্টারসহ কুইক রেস্পন্স ফোর্স (কিউআরএফ) সর্বদা প্রস্তুত রাখা হয়েছে।

    ৫৩ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, পেশাদার ও সুশৃঙ্খল বাহিনী হিসেবে বিজিবি সম্পূর্ণ রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করবে। সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে এবং সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে তারা বদ্ধপরিকর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন