শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা সচিব পরিচয়ে ফাঁদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ
  • যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

    যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে বিএনপি নেতা আজাদকে (আবুল কালাম) দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। কুশাখালী ইউনিয়নের ফরাসগঞ্জ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। 

    শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত আজাদ ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে যৌথবাহিনী। সে কুশাখালী ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। স্থানীয়ভাবে তিনি বিএনপি নেতা আজাদ নামে পরিচিত।

    যৌথবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, অভিযানের সময় আজাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি রামদা, ১টি ছুরি, ১টি ডিফেন্স স্টিক, ১টি ইলেকট্রনিক স্টানার, ২টি স্মার্টফোন ও ১টি বাটন ফোন উদ্ধার করা হয়েছে। লক্ষ্মীপুর সদর আর্মি ক্যাম্পের মেজর রাহাত খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

    গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন