বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • রাঙামাটির নির্বাচনী মাঠে সক্রিয় ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ান

    রাঙামাটির নির্বাচনী মাঠে সক্রিয় ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের সমন্বয়ে বৈষম্যহীন উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেছেন রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

    তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড়ে বসবাসরত সব মানুষের সমান অধিকার নিশ্চিত করাই বিএনপির রাজনৈতিক লক্ষ্য। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে রাজস্থলী উপজেলার বিভিন্ন এলাকায় জনসংযোগ ও পথসভা কর্মসূচি পালন করেন তিনি। এ সময় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন কামনা করেন।

    পথসভায় বক্তব্যে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, উন্নয়ন কোনো নির্দিষ্ট এলাকা বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। রাজস্থলীসহ পুরো সংসদীয় আসনের সার্বিক উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ উপজাতি বিষয়ক সম্পাদক কর্ণেল (অব.) মনিষ দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সহ সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর এবং রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

    পথসভা শেষে প্রার্থী ও নেতাকর্মীরা রাজস্থলীর বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন