বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • বোয়ালখালীর প্রান্তিকা দাশ তুলির অসাধারণ সাফল্যে গর্বিত এলাকাবাসী

    বোয়ালখালীর প্রান্তিকা দাশ তুলির অসাধারণ সাফল্যে গর্বিত এলাকাবাসী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বোয়ালখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ দাশগুপ্ত শ্যামল এর কনিষ্ঠ কন্যা প্রান্তিকা দাশ তুলি এক অনন্য শিক্ষাগত সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে।

    প্রান্তিকা দাশ তুলি বোয়ালখালী উপজেলাধীন ৩২ নং শাকপুরা হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৬ সালে সফলতার সঙ্গে মেধা বৃত্তি অর্জন করে। পরবর্তীতে অষ্টম শ্রেণীতেও সে বৃত্তি লাভ করে তাঁর মেধার স্বাক্ষর রাখে।

    শিক্ষাজীবনের ধারাবাহিক কৃতিত্বের অংশ হিসেবে প্রান্তিকা এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় গোল্ডেন জিপিএ–৫ অর্জন করে। তারই ফলশ্রুতিতে এবার সে সুনামগঞ্জ সরকারি মেডিকেল কলেজে ২০২৫-২৬ ভর্তির সুযোগ পেয়েছে।

    প্রান্তিকার এই সাফল্যে পরিবার, শিক্ষকবৃন্দ ও এলাকাবাসী গর্বিত। তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল চিকিৎসক জীবন কামনা করছেন সবাই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন