শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা সচিব পরিচয়ে ফাঁদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ
  • নাঙ্গলকোটের সাবেক মেয়রের পদত্যাগ

    নাঙ্গলকোটের সাবেক মেয়রের পদত্যাগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য ডা: এ কে এম কামরুজ্জামানের ভাতিজা এ কে এম মনিরুজ্জামান খান আওয়ামীলীগ থেকে পদত্যাগ করেছেন। বুধবার বিকেলে স্থানীয় গনমাধ্যম কর্মীদের মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষনা দেন।

    মনিরুজ্জামান খান ২০১৪ সালে আওয়ামীলীগ সরকারের আমলে উপ - নির্বাচনে নাঙ্গলকোট পৌরসভার মেয়র নির্বাচিত হন। তিনি ২০১৫ সালে নাঙ্গলকোট পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়কের দায়িত্বে ছিলেন। 

    মনিরুজ্জামান খান বলেন, আমি জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে জড়িত ছিলাম। ২০০৭   সালে আমি জামায়াতে ইসলামীর নাঙ্গলকোট  পৌরসভা আমিরের দায়িত্ব পালন করি। নাঙ্গলকোট পৌর সদরে আমাদের পারিবারিক অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আওয়ামীলীগ সরকার গঠন করার পর আমি বাধ্য হয়ে আওয়ামীলীগে যোগদান করি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে আমি আওয়ামী লীগের সকল পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে ঐক্যমত পোষন করছি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন