শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা সচিব পরিচয়ে ফাঁদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ
  • হাটহাজারীতে প্রত্যয় বাংলাদেশের ২০২৬–২৭ মেয়াদের কমিটি গঠন

    হাটহাজারীতে প্রত্যয় বাংলাদেশের ২০২৬–২৭ মেয়াদের কমিটি গঠন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের হাটহাজারীভিত্তিক অরাজনৈতিক ও শিক্ষামূলক স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় বাংলাদেশ-এর ২০২৬–২৭ মেয়াদের নতুন কার্যকরী পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে।

    সংগঠনের প্রধান কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রত্যয় বাংলাদেশের গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা পরিষদের সিদ্ধান্তক্রমে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে আগামী দুই বছরের জন্য নবগঠিত এই কমিটি দায়িত্ব পালন করবে।

    নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহেদ বিন আলী আজাদ। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আমান উল্লাহ আমাম। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন প্রতাপ চন্দ্র নাথ এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. আখতার উজ জামান।

    এছাড়া কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সাংগঠনিক সম্পাদক তাজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তাকরিমুল আলম শাওন, অর্থ সম্পাদক মোহাম্মদ ইফতেখার হোসেন, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হালিম সায়মন, দপ্তর সম্পাদক মোহাম্মদ আশরাফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মুরসালিন চৌধুরী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ছালমা আকতার, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হাসান শাহ এবং পরিকল্পনা ও কর্মসূচি সম্পাদক আহসান হাবীব শাহ চৌধুরী।

    নবনিযুক্ত কমিটির সদস্যরা জানান, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তারা প্রত্যয় বাংলাদেশকে একটি শক্তিশালী, স্বচ্ছ ও কার্যকর সামাজিক সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। পাশাপাশি শিক্ষা বিস্তার, মানবিক সহায়তা কার্যক্রম এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে তারা আশা প্রকাশ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন