শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা সচিব পরিচয়ে ফাঁদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ
  • লক্ষ্মীপুরে ভোটের ৬টি সিলসহ ব্যবসায়ী আটক

    লক্ষ্মীপুরে ভোটের ৬টি সিলসহ ব্যবসায়ী আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুত করা ভোটের ছয়টি সিলসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় সিল ছাড়াও একটি মোবাইল ফোন ও একটি কম্পিউটার জব্দ করা হয়। মঙ্গলবার বিকেলে শহরের পুরাতন আদালত সড়কের মারইয়াম প্রেস থেকে তাকে আটক করা হয়।

    আটক সোহেল রানা সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা এবং মারইয়াম প্রেসের স্বত্বাধিকারী।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ মারইয়াম প্রেসে অভিযান চালায়। অভিযানে দোকান থেকে ভোটে ব্যবহৃত ছয়টি সিল উদ্ধার করা হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সিলগুলোসহ একটি মোবাইল ফোন ও একটি কম্পিউটার জব্দ করে আটক সোহেল রানাকে থানায় নিয়ে যাওয়া হয়।

    আটক সোহেল রানা জানান, অর্ডার পেয়ে তিনি সিলগুলো তৈরি করেছেন। তবে কে বা কারা এই সিল তৈরির অর্ডার দিয়েছে, সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি।

    জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ বলেন, ‘কোনোভাবেই এই প্রেসে ভোটের সিল তৈরি করা যাবে না। এটি সম্পূর্ণ অবৈধ। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।’

    অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নির্বাচনী ছয়টি সিলসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামলার প্রস্তুতিও প্রক্রিয়াধীন।’

    সোহেল রানা কোন রাজনৈতিক দলের কর্মী কিংবা সমর্থক কিনা ? এমন কোন তথ্য পুলিশ উপস্থাপন করেন নি।

    ধানের শীষ প্রতীকে প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও দাড়িপাল্লা প্রতিকে প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর ড. রেজাউল করিম লক্ষ্মীপুর প্রেস ক্লাব মিলনায়তনে রাতেই পৃথকভাবে সংবাদ সম্মেলন করে একে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোক বলে দাবি করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন