শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা সচিব পরিচয়ে ফাঁদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ
  • ভয় দেখিয়ে গণজোয়ার থামানো যাবে না : হাসনাত আব্দুল্লাহ

    ভয় দেখিয়ে গণজোয়ার থামানো যাবে না : হাসনাত আব্দুল্লাহ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নির্বাচনী ব্যানার পোড়ানো ও কর্মীদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ব্যানারে আগুন লাগিয়ে, পোস্টার ছিঁড়ে ও কর্মীদের ভয় দেখিয়ে গণজোয়ার থামাতে পারবেন না।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামে এক উঠান বৈঠকে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

    হাসনাত আব্দুল্লাহ বলেন, মানুষের সঙ্গে আমাদের যে গণজোয়ার, এটা থামাইতে পারবে? ব্যানার পোড়াইয়া, পোস্টার ছিঁড়া, আমাদের কর্মীদের ভয় দেখাইয়া, আমাদের কর্মীদের থামাইয়া দিতে পারবে?

    তিনি বলেন, আপনারা যারা ব্যানার পোড়াইতেছেন, যারা আমাদের কর্মীদের মারতেছেন, যারা দুনিয়াতে অনিষ্ট করবেন, আপনারা জমিনের ওপর বিশৃঙ্খলা করবেন, আপনাদের বিচার আল্লাহ করবেন। আপনারা আমাদের মজলুম বানাচ্ছেন, মজলুম আর আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক। মজলুম যখন আহ্ করে দুঃখ প্রকাশ করে, ওটাই আল্লাহর কাছে পৌঁছে যায়। আপনাদের অভ্যাসবশত যে ধরনের জালেমিপনা করেছেন, এগুলোর বিচার আল্লাহ আপনাদের জমিনে করবেন, ইনশাআল্লাহ। এ সময় কুমিল্লা উত্তর জেলা জামায়েতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, উপজেলা জামায়েতের সভাপতি অধ্যাপক শহিদুল ইসলামসহ এনসিপি ও জামায়াত শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন