সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • মৌলভীবাজারে ব্যালট ও নির্বাচনী সরঞ্জাম পৌঁছাল 

    মৌলভীবাজারে ব্যালট ও নির্বাচনী সরঞ্জাম পৌঁছাল 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতির চূড়ান্ত ধাপে ব্যালট পেপার বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত দুই দিনে (গতকাল ও আজ) প্রথম ও দ্বিতীয় দফার অংশ হিসেবে মৌলভীবাজারসহ দেশের মোট ২১টি জেলায় ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে।

    এর মধ্যে গতকাল সোমবার (২রা ফেব্রুয়ারি) কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মৌলভীবাজার জেলায় এসে পৌঁছায় ভোটের লড়াইয়ের মূল এই উপকরণ।

    মৌলভীবাজারে পৌঁছালো গতকাল:
    স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল সোমবার আইনশৃঙ্খলা বাহিনির কড়া পাহারায় ঢাকা থেকে বিশেষ কাভার্ড ভ্যানে করে ব্যালট পেপার মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌঁছায়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এসব সরঞ্জাম বুঝে নেন। বর্তমানে জেলা ট্রেজারিতে ডাবল লক সিস্টেমে এবং সার্বক্ষণিক সিসি ক্যামেরা ও পুলিশি পাহারায় এগুলো সংরক্ষণ করা হয়েছে।

    ২১ জেলায় দুই দফায় বিতরণ:
    ইসি সচিবালয়ের তথ্যমতে, নির্বাচনের লজিস্টিক প্রস্তুতির অংশ হিসেবে গতকাল সোমবার এবং আজ মঙ্গলবার এই দুই দফায় মোট ২১টি জেলায় ব্যালট পেপার পাঠানো সম্পন্ন হলো। মূলত দূরবর্তী, হাওর ও উপকূলীয় জেলাগুলোকে প্রাধান্য দিয়ে প্রথম দিকেই এসব জেলায় ব্যালট পাঠানো হয়েছে।

    জেলা নির্বাচন কর্মকর্তারা জানান, আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের আগে ধাপে ধাপে বাকি জেলাগুলোতেও ব্যালট পৌঁছে দেওয়া হবে।

    নির্বাচনী আমেজ ও নিরাপত্তা:
    ব্যালট পেপার জেলায় পৌঁছানোর খবরে মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনসহ জেলার ৪টি আসনেই নির্বাচনী আমেজ এখন তুঙ্গে। প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণায় মুখর পুরো জেলা। জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, ভোটের দিন কেন্দ্রগুলোতে ব্যালট পৌঁছানো পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন