শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • মীর হেলালের গণসংযোগে উজ্জীবিত ধানের শীষ সমর্থকরা

    মীর হেলালের গণসংযোগে উজ্জীবিত ধানের শীষ সমর্থকরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন শনিবার উত্তর মাদার্শা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

    শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটহাজারী উপজেলার ১০ নম্বর উত্তর মাদার্শা ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন চান।

    গণসংযোগকালে তিনি লেংগার দোকান, মাদার্শা হাইস্কুল (জোড়পুকুর), তেমহনী বাজার, ছৈয়দ আহম্মদ হাট, রোসিঙ্গা ঘোনা, মাছোয়াঘোনা, বদিউল আলম হাট, লোহারপুল, মাহলুমা বাজার, মাদারীপুল ও বাড়িয়াঘোনা সহ বিভিন্ন হাট-বাজার ও জনবহুল এলাকা পরিদর্শন করেন।

    সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার মীর হেলাল বলেন, গত ১৭ বছরে হাটহাজারীতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তারা কখনো বিনা ভোটে, কখনো রাতের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ণ করেছে। জনগণের উন্নয়ন না হয়ে ব্যক্তিগত উন্নয়নই বেশি হয়েছে।

    তিনি আরও বলেন, নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে ভোটকেন্দ্রে আনা এবং ভোট প্রদান শেষে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা জরুরি। ইনশাআল্লাহ, নারী ভোটারদের ব্যাপক সমর্থন ধানের শীষের পক্ষেই থাকবে।

    এ সময় তিনি বলেন, ধানের শীষ উন্নয়নের প্রতীক। অতীতে দেশের নারীরাই বেগম খালেদা জিয়াকে বারবার ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। ইনশাআল্লাহ, আগামীতেও নারীদের ভোট ধানের শীষের পক্ষেই থাকবে এবং এই প্রতীককে কেউ রুখতে পারবে না।

    গণসংযোগে উত্তর মাদার্শা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন