সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র গলফ মাঠ খুঁড়ে চা চাষের উদ্যোগে নিন্দা

    ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র গলফ মাঠ খুঁড়ে চা চাষের উদ্যোগে নিন্দা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গলফ মাঠ খুঁড়ে চা গাছ ও রাবার গাছ লাগাচ্ছে চা বাগান কর্তৃপক্ষ। ফলে দৃষ্টিনন্দন একটি পর্যটন কেন্দ্র নষ্ট করে দিয়েছে।

    জানা যায়, কমলগঞ্জ উপজেলার ডানকান ব্রাদার্সের আওতাধীন শমশেরনগর চা বাগান কর্তৃপক্ষ বুধবার (২৮শে জানুয়ারি) সকাল থেকে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র শমশেরনগর গলফ মাঠ খুঁড়ে চা গাছ ও রাবার গাছ লাগানোর পরিকল্পনা করছে। ইতিমধ্যে মাঠের একটা অংশ খুঁড়ে ফেলা হয়েছে। এতে করে একদিকে পরিবেশ নষ্ট হচ্ছে অন্য দিকে পর্যটন খাতে ব্যাপক ক্ষতির মুখে পড়বে।

    স্থানীয়রা বলছেন, চা বাগান কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত কোনভাবেই কাম্য নয়। এখানে প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে শত-শত পর্যটক আসেন। বাগান কর্তৃপক্ষ কোন অবস্থায় একটি পর্যটন কেন্দ্র নষ্ট করতে পারেনা। দ্রুত সময়ে মাঠ খুঁড়ার কাজ বন্ধ করতে হবে।

    নজমুল ইসলাম নামে এক পর্যটক বলেন, বাগান কর্তৃপক্ষ যে কাজ করছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায়না। সুন্দর একটি পর্যটন কেন্দ্র এভাবে 'নষ্ট করার অধিকার তাদেরকে' কে দিয়েছে! এখানে প্রাকৃতিক পরিবেশে দেখতে দেশবিদেশ থেকে পর্যটকেরা আসেন।

    বিষয়টি জানার জন্য শমশেরনগর চা বাগানের ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

    এ বিষয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, বিষয়টি নিয়ে বাগান কর্তৃপক্ষের সাথে আলোচনা করব। এই জায়গাটা কার দখলে সেটা দেখতে হবে। প্রতিনিয়ত ঝামেলার কারণে হয়তো এই উদ্যোগ নিয়েছে বাগান কতৃপক্ষ। তাদের সাথে আলোচনা করে দেখা যাক কি বলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন