জিভে জল আনা ভাজা চিকেনের ভর্তা

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
ভর্তা প্রেমী বাঙালির পাতে নতুন এক মাত্রা যোগ করেছে ‘ভাজা চিকেন ভর্তা’। কোথাও ভাতের থালায়, কোথাও দুপুরের হালকা নাস্তা—চিকেনের ঝুরি ভর্তা খেলে মন হালকা হয়ে যায়। আজ আমরা পাঠকদের জন্য নিয়ে এসেছি এক জনপ্রিয় রান্নার রেসিপি, যা সহজ, সুস্বাদু এবং গরম ভাতের সঙ্গে খেলে আরও মুখরোচক।
উপকরণ:
- চিকেন ব্রেস্ট সেদ্ধ (হাড়ছাড়া) : ২ পিস (মাঝারি)
- গোল মরিচ গুড়া: ১/২ চা চামচ
- আদা ও রসুন বাটা: ১ চা চামচ
- পেঁয়াজ কুচি: ১/২ কাপ
- শুকনো মরিচ: ৪-৫টি (ঝাল অনুযায়ী)
- ধনেপাতা কুচি: ২ টেবিল চামচ
- সরিষার তেল: ১ টেবিল চামচ
- লবণ: স্বাদমতো
- লেবুর রস: ১ চা চামচ
- টমেটো কেচাপ: ১ চা চামচ (ঐচ্ছিক)
প্রস্তুত প্রণালী:
- প্রথমে চিকেন পিসগুলো সামান্য হলুদ গুড়া ও লবণ দিয়ে সেদ্ধ করতে হবে। সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে হাত দিয়ে বা কাটাচামচ ব্যবহার করে চিকেনটি ঝুরি করে নিন।
- এরপর একটি প্যানে সামান্য তেল গরম করে শ্রেডেড চিকেনগুলো ভেজে নিন। আলাদা একটি কড়াইয়ে তেল দিয়ে শুকনো মরিচ মচমচে করে ভাজুন। একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে মিনিট দুই নেড়ে নামিয়ে নিন।
- ভাজা শুকনো মরিচ ও লবণ এক বাটিতে গুঁড়ো করে নিন। এতে ভাজা পেঁয়াজ, সরিষার তেল, ধনেপাতা কুচি এবং লেবুর রস মিশিয়ে ভালোভাবে চটকে নিন। শেষ ধাপে চিকেন ঝুরি এই মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে দিন।
ব্যাস, তৈরি হয়ে গেল জিভে জল আনা ভাজা চিকেনের ভর্তা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন