শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকে গ্রেফতার

    নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকে গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিষিদ্ধ ঘোষিত রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখ (৩৩)কে আদালতে হাজিরার পর কারাগারে তোলা হলে, তার সমর্থকরা পুলিশের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। উত্তেজিত পরিস্থিতির মধ্যে পুলিশের অভিযান করে ৫ জনকে গ্রেফতার করা হয়।

    সোমবার (২৬ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি খন্দকার জিয়াউর রহমান।

    গ্রেফতার ব্যক্তিরা হলেন- রাজবাড়ী নতুনবাজার চরলক্ষ্মীপুর গ্রামের মো. আব্দুল হাকিম মোল্লার ছেলে সাজ্জাদ হোসাইন (২১), আ. হামিদ শেখের ছেলে পরশ আলী শেখ ওরফে শান্ত (২০), সামছুল আলমের ছেলে জনি শেখ (১৭), সাহাবুদ্দিন শেখের ছেলে তৌফিক আহম্মেদ তাহিম (১৭) ও মালেক শেখের ছেলে মুনজিল শেখ (১৭)। 

    থানা পুলিশ সূত্রে জানায়, দুপুর সোয়া বারোটায় নিষিদ্ধ সংগঠন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি শাহীন শেখকে কোর্টে হাজিরার জন্য আদালতে তোলা হয়। এ সময় ম্যাজিস্ট্রেট তার জামিন নামঞ্জুর করেন। এরপর আদালতে শুনানি শেষে নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সভাপতি শহিনকে পুলিশের প্রিজন ভ্যানে তোলার মূহুর্তে তার আত্মীয় ও ছাত্রলীগ সমর্থকরা পুলিশের সামনেই ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকেন।     

    তারা শ্লোগানে  বলেন-‘শাহিন ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’। এসময় আদালত চত্বরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে পরে পুলিশের কড়া নিরাপত্তায় শাহিনকে রাজবাড়ী জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। স্লোগান দেওয়া অনেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় আসামি বলে জানা গেছে।

    রাজবাড়ী সদর থানার ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন, আদালত চত্বরে জয় বাংলা স্লোগান দেওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন