শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • বিজিবিতে চাকুরি পেলেন এনামুল, আনন্দে আত্মহারা গ্রামবাসী

    বিজিবিতে চাকুরি পেলেন এনামুল, আনন্দে আত্মহারা গ্রামবাসী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লা জেলার মুরাদনগর  থানার পীর কাশিমপুর গ্রামের  মোঃ এনামুল হক দীর্ঘ চার মাসের কঠোর পরিশ্রম সফলভাবে সম্পন্ন করে সমাপনী কুচকাওয়াজ  শেষে বর্ডার গার্ড বাংলাদেশ এর একজন গর্বিত সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছে। 

    মোঃ এনামুল হক হল, পীর কাশিমপুর গ্রামের ৫ নং ওয়ার্ডের  মধ্যপাড়ার মোঃ আশরাফুল হকের দ্বিতীয় সন্তান । এনামুল হকের এ অর্জন শুধু এনামুলের একার নয়, এটা তার পরিবার, গ্রাম আর পুরো দেশের জন্য গর্বের। এ শপথ মানে দেশের সীমান্ত রক্ষায় অতন্দ্র প্রহরী হয়ে দাঁড়ানোর অঙ্গীকার, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের নিরাপত্তা রক্ষার প্রত্যয়। দেশের নিরাপত্তা ও মানুষের শান্তির জন্য তাকে সাহস, সততা ও দেশপ্রেমে অবিচল রাখেন এই কামনা করে তার গ্রামবাসী। 

    এদিকে এনামুল হক জানান, আমি বিজিবিতে চাকরি পাওয়ার পর আমার পরিবার আত্বীয় স্বজন  অনেক খুশি হয়েছিল। তারই ধারাবাহিকতায় আমার দৃঢ় বিশ্বাস আমি চাকরি জীবনে সততা ও দক্ষতার পরিচয় দিতে সক্ষম হব। আমি মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতা'   বিজিবির এই চারটি মূলমন্ত্রে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হয়ে অর্পিত যেকোনো  দায়িত্ব সুশৃংখল ও  সুচারুরূপে পালন করবো। শৃঙ্খলা হচ্ছে সৈনিক জীবনের অলংকার এই প্রতিপাদ্য আমার বুকে ধারণ  করে রাখবো। আদেশ ও কর্তব্য পালনে যে কখনো পিছপা হবো না। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন