শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • সেফটি ট্যাংক থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

    সেফটি ট্যাংক থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরে নিখোঁজের ৭দিন পর শনিবার বিকেলে সেফটি ট্যাংকি থেকে ফজলে রাব্বি বাবু (২৩) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কলেজ ছাত্র রাব্বি চন্দ্রগঞ্জ থানাধীন হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের বেল্লাল হোসেনের পুত্র। সে কফিল উদ্দিন ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল বলে জানিয়েছে পুলিশ।

    চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোরশেদ আলম ও নিহতের চাচা হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেযারম্যান সামছুল আলম বাবুল জানিয়েছেন, গত ১৭ জানুয়ারি রাত ১০টার দিকে কলেজ ছাত্র বাবু মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ ছিল। ছেলেকে কোথাও খুঁজে না পেয়ে তার বাবা বেল্লাল হোসেন পরদিন রাতে  চন্দ্রগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়রি করেন।

    পুলিশ ও স্বজনরা তাকে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও পায়নি। শনিবার দুপুরে প্রায় দুই কিলোমিটার দুরে উত্তরজয়পুর ইউনিয়নের চন্দ্রপ্রভাবাগ গ্রামের শেখ বাড়ির প্রবাসী কিরনের লেট্রিনের সেফটি ট্যাংকি থেকে পঁচা দুর্গন্ধ ছড়ালে বাড়ির লোকজন স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসীকে খবর দেয়। তারা ঘটনাস্থলে গিয়ে সেফটি ট্যাংকির ঢাকনা সরিয়ে লাশ দেখতে পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালেে মর্গে প্রেরণ করে। পুলিশ জানায় লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে, কারা কেন কলেজ ছাত্র রাব্বিকে হত্যা করেছে তার কারণ জানাতে পারেনি। 

    ওসি মোরশেদ আলম বলেন, খুনিদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে পুলিশ কাজ করে যাচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন