মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

মোংলা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন ২৮ ফেব্রুয়ারি

মোংলা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন ২৮ ফেব্রুয়ারি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মোংলা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শনিবার সংগঠনের উদ্যোগে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মোংলা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মোশাররফ হোসেন। সভা সঞ্চালনা করেন সদস্য সচিব মাহামুদুন চৌধুরী জনি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং প্রয়াত সকল সদস্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

বিশেষ সাধারণ সভায় অ্যাসোসিয়েশনের সার্বিক পরিস্থিতি নিয়ে সদস্যরা বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন। আলোচনায় সংগঠনের একাধিক সদস্য ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় উপস্থিত সদস্যরা নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করার বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন।

আগামী এই নির্বাচনের মাধ্যমে সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সদস্যরা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন