শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • জুনাইদ আল হাবিবের বক্তব্য: তারেক রহমানের হাতে নিরাপদ বাংলাদেশ

    জুনাইদ আল হাবিবের বক্তব্য: তারেক রহমানের হাতে নিরাপদ বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জমিয়তে উলামায়ে ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা জুনাইদ আল হাবিব বলেন, দেশের শীর্ষ উলামায়ে কেরাম মনে করছে আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের হাতে নিরাপদ ও কল্যাণকর। তাই আমাদের জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সিদ্ধান্ত গ্রহন করেছি। আশা করি আপনারা আমার খেজুর গাছ মার্কা কে ধানের শীষ প্রতীক মনে করে ভোট দিয়ে বিজয় করবেন।

    তিনি আরো বলেন, আমি ভেসে আসিনি, আমি রোহিঙ্গা নয় এই জমিনে দীর্ঘ ৪০ বছর যাবত মেহনত করে আসছি। আনাচেকানাচে আমার বিচরণ রয়েছে। আমাকে জনাব তারেক রহমান পাঠিয়েছে। সেটার প্রমাণ ২২ জানুয়ারী তারেক রহমানের জনসভায় আপনারা দেখেছেন। আজ এখানে জেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে আবারো সেটা প্রমাণ পেয়েছেন। আমি আপনাদের ভোটে বিজয় হতে পারলে সবাইকে নিয়ে অত্র অঞ্চলের উন্নয়ন করে যাব বলে ওয়াদা করেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-সভাপতি, বিএনপি নেতৃত্বাধীন জোটের ব্রাহ্মণবাড়িয়া ২ সংসদীয় আসনে প্রার্থী মাওলানা জুনাইদ আল হাবিব। 

    ২৩ জানুয়ারী শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়ন বিএনপির আয়োজিত মাওলানা জুনাইদ আল হাবিব এর নির্বাচনীয় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

    তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, দল করলে সব সময় সব কিছু পাওয়া যায় না। দল করতে হয় ভালোবেসে, আমি দীর্ঘ ৪০ বছর যাবত দল করে যাচ্ছি। অনেকেই ২০১৪ সালে দলে এসে এমপি হয়ে বলে সে কিছুই পাইনি।

    তিনি দলের বড় বড় নেতা দলের বিরুদ্ধে গিয়ে কেমন পরিণতি হয়েছে উদাহরণ টেনে সবাইকে সর্তক করে বলেন দলের সিদ্ধান্ত মেনে আপনারা খেজুর গাছ মার্কা নির্বাচনে কাজ করে মাওলানা জুনাইদ আল হাবিব কে বিজয় করবেন।

    চান্দুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে ও সাবেক জেলা ছাত্রদল নেতা নুরুল হক নিয়াজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম খোকন, সাবেক সভাপতি মোঃ হাফিজুর রহমান কচি মোল্লা সহ জেলা, উপজেলা ও চান্দুরা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন