শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জাতিসংঘে প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৪ খুলনায় একদিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬ প্রাথমিকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান ডিসিসিআইয়ের ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক
  • বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী চিতা গ্রেফতার 

    বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী চিতা গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরে বিদেশি অস্ত্রসহ হাসান তারেক ওরফে চিতা নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তলসহ ৫ রাউন্ড অ্যামুনিশন, ১টি ম্যাগাজিন ও ২টি মোবাইল উদ্ধার করা হয়।

    বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।

    লক্ষ্মীপুর সদর সেনাক্যাম্প সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মো. হাসান তারেক (৩০) পশ্চিম লতিফপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে এবং ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী ছোট কাউসারের সহযোগী।

    সদর আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মো. রাহাত খান এবং ক্যাপ্টেন আরমান হাবিব অপুর নেতৃত্বে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।

    পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন