শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিডার সাবেক নির্বাহী সদস্য, স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মামলা খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার বিআরটিসি চালু করছে ‘মহিলা বাস সার্ভিস’, সব কর্মী নারী দেশের বিভিন্ন অঞ্চলে ঈদের আগে শক্তিশালী ঝড়ের আশঙ্কা কড়াইল বস্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে ছুটি বাড়াল সরকার পাকিস্তান সিরিজেও অনিশ্চিত সাকিব; দলে ফেরার সম্ভাবনা ক্ষীণ খিলগাঁওয়ে ১০০ ভরি স্বর্ণসহ রুপার অলঙ্কার লুট আকাশপথ বন্ধের ৬ দিন: ঢাকা থেকে বাতিল হলো ২১০টি ফ্লাইট রমজান ও ঈদের চাপে ম্লান একুশে বইমেলা; জনসমাগম নিয়ে চিন্তায় প্রকাশকরা
  • লক্ষ্মীপুরের ৪টি আসনে প্রতীক বরাদ্দ পেলেন ২৯ প্রার্থী 

    লক্ষ্মীপুরের ৪টি আসনে প্রতীক বরাদ্দ পেলেন ২৯ প্রার্থী 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের চারটি আসনে ২৯ জন প্রার্থী প্রতীক পেয়েছেন।

    বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে বিএনপি, জামায়াত, ১০-দলীয় জোটের এনসিপি, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতিনিধিদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

    উৎসবমুখর পরিবেশে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এস. এম. মেহেদী হাসান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

    লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) : এই আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন ৭ জন। তারা হলেন— বিএনপির মো. শাহাদাত সেলিম (ধানের শীষ), ১০-দলীয় জোটের প্রার্থী এনসিপির মাহবুব আলম (শাপলা কলি), ইসলামী আন্দোলনের জাকির হোসেন (হাতপাখা), জাতীয় পার্টির মাহমুদুর রহমান মাহমুদ (লাঙ্গল), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর মো. আলমগীর হোসেন (সিংহ), গণ অধিকার পরিষদের মো. কাউছার আলম (ট্রাক) এবং বাসদের মো. বিল্লাল হোসেন (মই)।

    লক্ষ্মীপুর-২ (রায়পুর) : এই আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন ৭ জন। তারা হলেন— বিএনপির আবুল খায়ের ভূঁইয়া (ধানের শীষ), জামায়াতের এস. ইউ. এম. রুহুল আমিন ভূঁইয়া (দাঁড়িপাল্লা), গণ অধিকার পরিষদের আবুল বাশার (ট্রাক), নাগরিক ঐক্যের মো. রেজাউল করিম (কেটলি), বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. ইব্রাহীম মিয়া (একতারা), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. ফরহাদ মিয়া (হাতঘড়ি) এবং ইসলামী আন্দোলনের হেলাল উদ্দিন (হাতপাখা)।

    লক্ষ্মীপুর-৩ (সদর) : এই আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন ৬ জন। তারা হলেন— বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (ধানের শীষ), জামায়াতের মো. রেজাউল করিম (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের মো. ইব্রাহীম (হাতপাখা), জাতীয় পার্টির এ. কে. এম. মহি উদ্দিন (লাঙ্গল), লিবারেল ডেমোক্রেটিক পার্টির মো. সামছুদ্দিন (ছাতা) এবং ন্যাশনাল পিপলস পার্টির সেলিম মাহমুদ (আম)।

    লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) : এই আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন ৯ জন। তারা হলেন— বিএনপির এ. বি. এম. আশরাফ উদ্দিন নিজান (ধানের শীষ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর তানিয়া রব (তারা), জামায়াতে ইসলামীর এ. আর. হাফিজ উল্লাহ (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের খালেদ সাইফুল্লাহ (হাতপাখা), বাসদের মিলন কৃষ্ণ মণ্ডল (মই), গণ অধিকার পরিষদের মো. রেদওয়ান উল্যাহ (ট্রাক), স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা চৌধুরী (মোটরসাইকেল), শরাফ উদ্দিন আজাদ (কাপ-পিরিচ) এবং আনম মঞ্জুর মোরশেদ (ফুটবল)।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন