সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • সিলেটে বিএনপির প্রথম জনসভা শুরু

    সিলেটে বিএনপির প্রথম জনসভা শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে সিলেটে শুরু হয়েছে বিএনপির প্রথম নির্বাচনি জনসভা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

    সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

    এর আগে প্রথম নির্বাচনি জনসভায় খণ্ড খণ্ড মি‌ছিল নিয়ে যোগ দিতে শুরু করেন দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। য‌দিও বুধবার রাত থেকে সমাবেশ স্থলের একপাশে সা‌মিয়ানা টা‌ঙিয়ে ত্রিপলে শুয়ে বসে অনেকে রাত কা‌টিয়েছেন। এছাড়া আজ সকাল‌ থেকেই সিলেটের বি‌ভিন্ন এলাকা থেকে জনসভাস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা।

    সকাল সাড়ে আটটার দিকে মি‌ছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন বিএন‌পি জোট জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি উবায়দুল্লাহ ফারুক। এসময় নেতাকর্মীরা খেজুর গাছ খেজুর গাছ স্লোগান দিয়ে জনসভ‌ার স্থলে প্রবেশ করেন।

    এছাড়াও সিলেটের বি‌ভিন্ন উপজেলা থেকে বিএন‌পি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জনসভা স্থলে হা‌জির হয়েছেন।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনু‌ষ্ঠিতব‌্য নির্বাচন উপলক্ষে বিএন‌পির প্রথম নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব‌্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন