টু’ইন ওয়ান পাস্তা: এক প্লেটে দু’টো স্বাদের জাদু

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
ইতালীয় খাবার হলেও পাস্তা এখন বাঙালির বিকেলের নাস্তা বা ডিনার টেবিলের অন্যতম জনপ্রিয় পদ। রান্নার জগতে নতুন ট্রেন্ড হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে “টু’ইন ওয়ান পাস্তা”, যেখানে একই পাস্তার সঙ্গে লাল সস ও সাদা সস—দুটো স্বাদ একসাথে উপভোগ করা যায়। এটি পরিবারের সকল বয়সের সদস্যের জন্যই দারুণ উপযুক্ত।
নিছে জিভে জল আনা টু-ইন-ওয়ান পাস্তার সহজ রেসিপি দেওয়া হলো:
উপকরণ:
- পাস্তা:
- পাস্তা – ২ কাপ
- লবণ – ১ চা চামচ
- তেল – ১ চা চামচ
- সবজি (পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, মিষ্টি ভুট্টা) – প্রয়োজন অনুযায়ী
- সেদ্ধ চিকেন বা সসেজ (ঐচ্ছিক)
লাল সস (Red Sauce):
- টমেটো পিউরি – ১ কাপ
- রসুন কুচি – ১ চা চামচ
- চিলি ফ্লেক্স – ½ চা চামচ
- অরিগানো – ½ চা চামচ
- লবণ ও চিনি – স্বাদমতো
- তেল – ১ টেবিল চামচ
সাদা সস (White Sauce):
- মাখন – ২ টেবিল চামচ
- ময়দা – ১ টেবিল চামচ
- দুধ – ১ কাপ
- গোলমরিচ গুঁড়া – ½ চা চামচ
- লবণ – স্বাদমতো
- চিজ – ২ টেবিল চামচ (ঐচ্ছিক)
রান্নার পদ্ধতি:
- লবণ ও তেল দিয়ে পাস্তা সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন।
- প্যানে তেল গরম করে রসুন ভাজুন, এরপর টমেটো পিউরি ও সব মসলা দিয়ে ৫–৭ মিনিট রান্না করুন। ঘন হলে নামিয়ে রাখুন।
- অন্য প্যানে মাখন গলিয়ে ময়দা হালকা ভাজুন। ধীরে ধীরে দুধ দিন, নাড়তে নাড়তে ঘন হলে লবণ, গোলমরিচ ও চিজ মেশান।
- একই প্যানে মাঝখানে পাস্তা রাখুন। এক পাশে লাল সস, অন্য পাশে সাদা সস। উপরে সামান্য চিজ ও অরিগানো ছিটিয়ে পরিবেশন করুন।
পরিবেশন:
এক প্লেটেই দু’টো স্বাদ—স্পাইসি লাল সস ও ক্রিমি সাদা সস। শিশু ও বড় সকলেই সহজেই উপভোগ করতে পারে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন